ঢাকা নিউজ

মার্কিন চাপে জাতিসংঘ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক চাপ ও ভিসা বাতিলের হুমকির মুখে জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। মার্কিন সংবাদমাধ্যম এনপিআর-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই এই খবর নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি প্রতিনিধি দল একটি আরব দেশের মাধ্যমে বার্তা পাঠিয়ে জানিয়েছে যে, রিয়াদ মনসুর আগামী দুই বছর সাধারণ পরিষদের সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফিলিস্তিনের পরিবর্তে এখন লেবাননের রাষ্ট্রদূত এই পদের জন্য লড়াই করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মুখপাত্র লা নেইস কলিন্স ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ গোপন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, গত মঙ্গলবার জেরুজালেমে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর এই প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। যুক্তরাষ্ট্রের দাবি, রিয়াদ মনসুরের এই প্রার্থিতা গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে ক্ষুণ্ণ করতে পারে। বার্তায় স্পষ্ট করে বলা হয়, ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার না করলে এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়ী করা হবে। সেখানে আরও মনে করিয়ে দেওয়া হয় যে, গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং আরও ৮০ জন শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র।

এর আগে গত ফেব্রুয়ারিতেও মার্কিন ও ইসরাইলি লবিংয়ের মুখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের লড়াই থেকেও নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন রিয়াদ মনসুর। আগামী ২ জুন সাধারণ পরিষদের সভাপতি এবং ১৬টি সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া একটি নজিরবিহীন প্রস্তাবের মাধ্যমে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধিকার ও অংশগ্রহণ ব্যাপক পরিসরে বৃদ্ধি করা হয়, যার ফলে তারা যেকোনো আলোচ্যসূচিতে বক্তব্য রাখার এবং খসড়া প্রস্তাবে সংশোধনী আনার অধিকার পায়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

মার্কিন চাপে জাতিসংঘ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ