ঢাকা নিউজ

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মুসা নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার নগরীর ঘুন্টি এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ওই তিন জন পড়ে যাওয়ার ঘটনা ঘটে। নিহত মুসা জামালপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে মুসা ও শামীমসহ তিন যুবক নিচে পড়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আহতদের মধ্যে শামীমকে হাসপাতালের ১৪ নম্বর পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ঠিক কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরীতে ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মুসা নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার নগরীর ঘুন্টি এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ওই তিন জন পড়ে যাওয়ার ঘটনা ঘটে। নিহত মুসা জামালপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে মুসা ও শামীমসহ তিন যুবক নিচে পড়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আহতদের মধ্যে শামীমকে হাসপাতালের ১৪ নম্বর পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। ঠিক কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ