ঢাকা নিউজ

সরকারি-বিরোধীদল মিলেই স্বাচ্ছন্দ্যময় বাজেট দেবে: স্পিকার

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি দল বাজেট দেবে এবং বিরোধীদল সমালোচনা করবে। বিরোধীদলের এই গঠনমূলক সমালোচনাকে তারা স্বাগত জানাবেন। সংসদে বিরোধীদল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়, সেটি তিনি নিজে দেখবেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব তিনি আগের সংসদ অধিবেশনে লক্ষ্য করেছেন এবং এখনও তাদের মধ্যে কো-অপারেশন থাকবে বলে আশা করেন। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে, যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

মঙ্গলবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।

স্পিকার আশা প্রকাশ করে আরও বলেন, সহযোগিতার যে মনোভাব প্রথম অধিবেশনে দেখতে পেয়েছেন, সামনের বাজেট অধিবেশনেও সেটি দেখতে পাবেন। তার ধারণা, এখন পর্যন্ত এই জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে এবং আগামী দিনগুলোতে তারা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। দেশবাসীর এই সংসদ নিয়ে যে আশা-আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য প্রত্যেক সংসদ সদস্য উদ্যোগী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঈদ উপলক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চারদিনের সফরে মঙ্গলবার দুপুরে নিজ জেলা ভোলায় আসেন। তার নির্বাচনী এলাকা লালমোহন যাওয়ার পথে ভোলা সার্টিক হাউজে তিনি যাত্রা বিরতি করেন।

এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সরকারি-বিরোধীদল মিলেই স্বাচ্ছন্দ্যময় বাজেট দেবে: স্পিকার

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ