ঢাকা নিউজ

সাভারের বিনোদনকেন্দ্রগুলোতে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়

ছবি : সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে সাভারের বিনোদনকেন্দ্রগুলো জমে উঠেছে এবং ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে এসব স্থান বিশেষভাবে সাজানো হয়েছে। পাশাপাশি ঈদ উপলক্ষে স্বল্পমূল্যের বিভিন্ন অফার প্যাকেজ থাকায় সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত শনিবার ঈদের তৃতীয় দিনে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে গিয়ে হাজারো দর্শনার্থীর সমাগম দেখা যায়।

শুধু ফ্যান্টাসি কিংডমই নয়, সাভারের বাড়ইপাড়া এলাকায় অবস্থিত নন্দন পার্ক, ধামরাইয়ের কুল্লা এলাকার আলাদিনস পার্ক, আশুলিয়ার চক্রবর্তী এলাকার মনপুরা পার্ক, সাভারের মিনি অরণ্যালয় এবং জাতীয় স্মৃতিসৌধেও ছিল দর্শনার্থীদের ঢল। এসব স্থানে আসা বিনোদনপ্রেমীরা মেতে উঠেছেন ঈদের আনন্দে। কেউ চড়েছেন রোমাঞ্চকর রোলার কোস্টারে, কেউ উপভোগ করেছেন ম্যাজিক কার্পেট এবং শিশুরা ব্যস্ত ছিল রেসিং কার চালাতে। তবে তরুণ-তরুণীদের প্রধান আকর্ষণ ছিল ওয়াটার কিংডম, যেখানে কৃত্রিম পাহাড়ের ঝরনায় পানির খেলায় মেতে উঠতে দেখা গেছে তাদের। এ সময় প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং স্মরণীয় মুহূর্তগুলো মুঠোফোনে ধারণ করতেও ব্যস্ত ছিলেন দর্শনার্থীরা।

পার্কগুলোতে দর্শনার্থীদের খাবারের জন্য ছোট ছোট ফুড কোর্টের পাশাপাশি তিন তারকা মানের ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে, যা বিনোদনের পাশাপাশি খাবার উপভোগের সুযোগ করে দিচ্ছে। ফ্যান্টাসি কিংডমের হেড অব মিডিয়া মাহফুজুর রহমান জানান, প্রতি বছর ঈদ উপলক্ষে আগত দর্শনার্থীদের জন্য সপ্তাহব্যাপী ডান্স পারফরম্যান্স, ডিজে শোসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ও আকর্ষণীয় প্যাকেজ রাখা হয়, যার মাধ্যমে দর্শনার্থীরা খাওয়া-দাওয়ার পাশাপাশি সব ধরনের রাইড উপভোগ করতে পারছেন। তবে ঘুরতে আসা দর্শনার্থীদের কেউ কেউ রাস্তায় বাড়তি ভাড়া দেওয়া এবং রাইডগুলোর চার্জ আরেকটু কম হলে সবার জন্য সুবিধা হতো বলে মন্তব্য করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ৩১ মে ২০২৬

সাভারের বিনোদনকেন্দ্রগুলোতে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ