ঢাকা নিউজ

এক ওভারে ৬ ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন নেপালের কুশল ভুর্তেল

ছবি : সংগৃহীত

এক ওভারে সর্বোচ্চ ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়লেন নেপালের ব্যাটার কুশল ভুর্তেল। রোববার চীনের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এই অসাধারণ কীর্তিটি করেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ওভারে ৬ ছক্কা মারার বিশেষ ক্লাবে জায়গা পেলেন ভুর্তেল।

সিঙ্গাপুর ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে এশিয়ান গেমস কোয়ালিফায়ারের উদ্বোধনী ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের নবম ওভারে চীনের বাঁহাতি স্পিনার চেন ঝু ইয়ুয়ের ছয়টি বৈধ বলে পরপর ছয়টি ছক্কা মারেন ডানহাতি এই ব্যাটার। এই কীর্তির মাধ্যমে ভুর্তেল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ওভারে ছয় ছক্কা মারা দ্বিতীয় নেপালি ক্রিকেটার হলেন। এর আগে দীপেন্দ্র সিং আইরি এই কীর্তি গড়েছিলেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথমবার এক ওভারে ছয় ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে তিনি এই ৬ ছক্কা মেরেছিলেন। এরপর এই তালিকায় নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (২০২১), নেপালের দীপেন্দ্র সিং আইরি (২০২৪), সামোয়ার ডেরিয়াস ভিসার (২০২৪) এবং বুলগেরিয়ার মানান বাশির (২০২৫)। এখন তাদের সঙ্গে নতুন করে যোগ দিলেন ভুর্তেল।

ছয় ছক্কার অবিস্মরণীয় এই কীর্তির দিনে মাত্র ৪৩ বলে ১২৯ রানের চমৎকার ইনিংস খেলেন কুশল ভুর্তেল। তার এই তাণ্ডুবে ব্যাটিংয়ের ওপর ভর করে নেপাল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১৩ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নামা চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায় নেপাল।

পুরুষ টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ওভারে ৬ ছক্কা মারা ক্রিকেটারদের তালিকা:

  • যুবরাজ সিং (ভারত) — প্রতিপক্ষ: ইংল্যান্ড, ২০০৭

  • কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) — প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, ২০২১

  • দীপেন্দ্র সিং আইরি (নেপাল) — প্রতিপক্ষ: কাতার, ২০২৪

  • ডেরিয়াস ভিসার (সামোয়া) — প্রতিপক্ষ: ভানুয়াতু, ২০২৪

  • মানান বাশির (বুলগেরিয়া) — প্রতিপক্ষ: জিব্রাল্টার, ২০২৫

  • কুশল ভুর্তেল (নেপাল) — প্রতিপক্ষ: চীন, ২০২৬

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬

এক ওভারে ৬ ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন নেপালের কুশল ভুর্তেল

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ