ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন। দেশের স্বার্থে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
রোববার (৩১ মে) রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় হাটহাজারী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, বায়েজিদ থানা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন