সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট থেকে শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ১৬ বছরের কম বয়সিদের নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে মালয়েশিয়া। সোমবার (১ জুন) থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)। বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ডিজিটাল নিরাপত্তা জোরদারে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।
নতুন বিধান অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে এবং এজন্য সরকারি নথির সঙ্গে তথ্য মিলিয়ে বয়স নিশ্চিত করার নিয়ম করা হয়েছে। কোনো প্ল্যাটফর্ম এই নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত, যা প্রায় ২৫ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ, জরিমানা করা হতে পারে। এমসিএমসি জানিয়েছে, এ উদ্যোগের উদ্দেশ্য শিশুদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখা বা প্রযুক্তি ব্যবহারের অধিকার সীমিত করা নয়, বরং শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ববোধ বাড়ানো।
বর্তমান ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কাজ আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে ক্ষতিকর ও আপত্তিকর কনটেন্টের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে মালয়েশিয়া। বিশেষ করে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা ছড়ানো কিংবা রাজতন্ত্রের সমালোচনামূলক বিষয়বস্তু নিয়ন্ত্রণে দেশটি বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন