ঢাকা নিউজ

উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সুশিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই, দাউদকান্দিতে ড. মারুফ

ছবি : সংগৃহীত

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য এবং এই লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। শনিবার দাউদকান্দি পৌর সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রসারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মারুফ অভিযোগ করেন যে, বিগত সরকার কেবল কাগজে-কলমে পাসের হার বাড়ালেও শিক্ষার মানোন্নয়নে কোনো কাজ না করে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি শিক্ষকদের নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নকলমুক্ত পাবলিক পরীক্ষা আয়োজনে দিনরাত কাজ করে যাচ্ছে।

শিক্ষার মান নিশ্চিত করতে সরকার শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে বলে জানান ড. মারুফ। তিনি উল্লেখ করেন, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ এবং কোচিং সেন্টার শতভাগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া নারীদের স্নাতকোত্তর এবং ছেলেদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণের বিশেষ পরিকল্পনাও সরকারের রয়েছে।

অনুষ্ঠানে ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান তুলে ধরেন এবং এলাকাবাসীর উন্নয়নে তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এর আগে সকালে তিনি নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। চলমান এসএসসি পরীক্ষা শতভাগ নকলমুক্ত করতে সিসি ক্যামেরা স্থাপনসহ শিক্ষকদের কঠোর ভূমিকা পালনের নির্দেশনার কথাও সভায় পুনর্ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সুশিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই, দাউদকান্দিতে ড. মারুফ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ