ঢাকা নিউজ

চট্টগ্রামে আরও দুই শিশুর হাম শনাক্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে টিকাদান

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে নতুন করে আরও দুই শিশুর দেহে হামের জীবাণু শনাক্ত হয়েছে, যার ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। আক্রান্তদের মধ্যে ২৬ জন চট্টগ্রাম মহানগরের এবং ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যারা সবাই নগরীর বাসিন্দা। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন শিশু। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

ল্যাবরেটরি পরীক্ষার বিষয়ে জানানো হয়েছে, চট্টগ্রাম থেকে এ পর্যন্ত ৪১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগরের ২৯০ জন এবং উপজেলার ১২৩ জন শিশু রয়েছে। গত শুক্রবারও দুই শিশুর দেহে হাম শনাক্ত হওয়ার পাশাপাশি ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হামের বর্তমান সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা ও নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন থাকার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে আরও দুই শিশুর হাম শনাক্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে টিকাদান

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামে নতুন করে আরও দুই শিশুর দেহে হামের জীবাণু শনাক্ত হয়েছে, যার ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। আক্রান্তদের মধ্যে ২৬ জন চট্টগ্রাম মহানগরের এবং ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যারা সবাই নগরীর বাসিন্দা। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন শিশু। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

ল্যাবরেটরি পরীক্ষার বিষয়ে জানানো হয়েছে, চট্টগ্রাম থেকে এ পর্যন্ত ৪১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগরের ২৯০ জন এবং উপজেলার ১২৩ জন শিশু রয়েছে। গত শুক্রবারও দুই শিশুর দেহে হাম শনাক্ত হওয়ার পাশাপাশি ৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হামের বর্তমান সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা ও নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন থাকার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ