মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান জানিয়েছেন, বর্তমান সরকার একেবারে শূন্য হাতে তাদের কার্যক্রম শুরু করেছে। তিনি উল্লেখ করেন, ড. ইউনূস মাইনাস পয়েন্ট থেকে একটি পর্যায় পর্যন্ত এনে শূন্য অবস্থায় রেখেছিলেন এবং সেখান থেকেই বর্তমান সরকার দেশ গড়ার কাজ হাতে নিয়েছে।
শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাসাইল-সখীপুরসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। দাপনাজোড় ব্রিজ উদ্বোধনের পাশাপাশি সখীপুরে সড়ক ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টিও তিনি উল্লেখ করেন।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আহমেদ আযম খান বলেন, ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ এবং বাসাইল বাজারের যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের চিন্তাভাবনা চলছে। সরকারের এই মেয়াদে সারা দেশে এমনভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে যাতে সাধারণ মানুষ সরাসরি এর সুফল ভোগ করতে পারে।
একই দিনে সখীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উন্মোচনকালে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সখীপুর-বাসাইল এলাকায় আগামী পাঁচ বছর কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি ও দখলবাজি সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
ঠিকাদারদের কঠোর সতর্কবার্তা দিয়ে মন্ত্রী জানান, কাজের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকি সহ্য করা হবে না। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। কাজের অগ্রগতি তদারকি করতে তিনি প্রতি মাসে একবার করে সরেজমিনে পরিদর্শন করবেন বলেও জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই উন্নয়ন কাজে চাঁদাবাজি বরদাশত করা হবে না।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন