ঢাকা নিউজ

কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ ফিরেছে দেশে

ছবি : সংগৃহীত

শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক মরদেহ আসার এই বিষয়টি নিশ্চিত করেছে।

একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে বলে জানা গেছে। প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতগামী ফ্লাইট একাধিকবার বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে এসব মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর পাশাপাশি এদিন মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও ৪ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সরকারি বিশেষ উদ্যোগে মৃত প্রবাসীদের পরিবারগুলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ ফিরেছে দেশে

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক মরদেহ আসার এই বিষয়টি নিশ্চিত করেছে।

একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে বলে জানা গেছে। প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতগামী ফ্লাইট একাধিকবার বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে এসব মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর পাশাপাশি এদিন মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও ৪ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সরকারি বিশেষ উদ্যোগে মৃত প্রবাসীদের পরিবারগুলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ