নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে একটি নতুন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে এই সোলার প্যানেলটি স্থাপন করা হয়।
রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগীরা আনুষ্ঠানিকভাবে এই নতুন সোলার প্যানেলের উদ্বোধন করেন।
৫০ শয্যার এই হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত সংকট রয়েছে এবং একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি স্থায়ী চালক ছাড়াই চলছে। এর ওপর হাসপাতালের পুরোনো সোলার প্যানেলটি দীর্ঘ পাঁচ বছর ধরে অচল থাকায় প্রতিদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমে রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হতো।
সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই বিদ্যুৎ সংকট ও রোগীদের দুর্ভোগ প্রত্যক্ষ করেন এবং জরুরি ভিত্তিতে নতুন সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও ভর্তি রোগীরা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও ওয়ার্ডগুলোতে আলো ও বাতাসের সরবরাহ স্বাভাবিক থাকবে, যা রোগীদের দুর্ভোগ অনেকটাই লাঘব করবে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন