ঢাকা নিউজ

নবাবগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে একটি বাড়িতে ঘরের জানালা ভেঙে চুরি করার প্রস্তুতির অভিযোগে হীরা মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হীরা মিয়া নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে এবং পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।

নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস জানান, ভোরে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দে তার ঘুম ভাঙে। এরপর তিনি ঘর থেকে বের হয়ে জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পেয়ে ধরে ফেলেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। এ সময় গ্রামের লোকজন ছুটে এসে তাকে আটকে মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সকাল ৬টার দিকে মারা যান।

খবর পেয়ে বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস ও উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মণসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ হত্যার ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

নবাবগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে একটি বাড়িতে ঘরের জানালা ভেঙে চুরি করার প্রস্তুতির অভিযোগে হীরা মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হীরা মিয়া নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে এবং পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।

নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস জানান, ভোরে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দে তার ঘুম ভাঙে। এরপর তিনি ঘর থেকে বের হয়ে জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পেয়ে ধরে ফেলেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। এ সময় গ্রামের লোকজন ছুটে এসে তাকে আটকে মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সকাল ৬টার দিকে মারা যান।

খবর পেয়ে বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস ও উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মণসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ হত্যার ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ