ঢাকা নিউজ

ইরানকে বড় অর্থনৈতিক মূল্যের হুঁশিয়ারি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে ইরানের বর্তমান কৌশলের কারণে দেশটিকে অর্থনৈতিক ও আর্থিকভাবে বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে ইরানের জব্দ করা সম্পদ থেকে সেই ক্ষতিপূরণ আদায় করা হতে পারে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইরানের শাসকগোষ্ঠী বর্তমানে যে 'জিরো-সাম গেম' খেলছে, তার ফল শেষ পর্যন্ত তাদের জন্যই বড় ক্ষতি বয়ে আনবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের কোনো ধরনের ক্ষতি হলে, তা ইরানের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ কেটে সমন্বয় করা হবে।

এর পাশাপাশি পারস্য উপসাগরীয় স্ট্রেইট কর্তৃপক্ষকে দেওয়া যেকোনো টোল বা ফি-ও ইরানের জব্দ করা তহবিল থেকে কেটে নেওয়া হতে পারে বলে সতর্কবার্তা দেন তিনি।

এদিকে মার্কিন অর্থমন্ত্রীর এমন বক্তব্যের বিপরীতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ক্ষতিপূরণ দাবি করার মতো কোনো অবস্থানে নেই।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে— যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ইরানের জব্দ করা সম্পদ ব্যবহার করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র, আর এমন পরিস্থিতির মাঝেই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে এই বিপরীতমুখী মন্তব্য এলো।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

ইরানকে বড় অর্থনৈতিক মূল্যের হুঁশিয়ারি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

উপসাগরীয় অঞ্চলে ইরানের বর্তমান কৌশলের কারণে দেশটিকে অর্থনৈতিক ও আর্থিকভাবে বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে ইরানের জব্দ করা সম্পদ থেকে সেই ক্ষতিপূরণ আদায় করা হতে পারে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইরানের শাসকগোষ্ঠী বর্তমানে যে 'জিরো-সাম গেম' খেলছে, তার ফল শেষ পর্যন্ত তাদের জন্যই বড় ক্ষতি বয়ে আনবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের কোনো ধরনের ক্ষতি হলে, তা ইরানের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ কেটে সমন্বয় করা হবে।

এর পাশাপাশি পারস্য উপসাগরীয় স্ট্রেইট কর্তৃপক্ষকে দেওয়া যেকোনো টোল বা ফি-ও ইরানের জব্দ করা তহবিল থেকে কেটে নেওয়া হতে পারে বলে সতর্কবার্তা দেন তিনি।

এদিকে মার্কিন অর্থমন্ত্রীর এমন বক্তব্যের বিপরীতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ক্ষতিপূরণ দাবি করার মতো কোনো অবস্থানে নেই।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে— যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য মিত্র দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ইরানের জব্দ করা সম্পদ ব্যবহার করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র, আর এমন পরিস্থিতির মাঝেই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে এই বিপরীতমুখী মন্তব্য এলো।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ