ঢাকা নিউজ

ইরান ইস্যুতে আলোচনার লক্ষ্যে ইসলামাবাদ যাচ্ছেন কুশনার ও উইটকফ

ছবি : সংগৃহীত

ইরানের সাথে যুদ্ধবিরতি ও বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শুক্রবার এক ব্রিফিংয়ে এই সফরের কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে তারা ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন।

হোয়াইট হাউস জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের ক্ষেত্রে তৈরি হওয়া অচলাবস্থা থেকে উত্তরণের ‘কিছু সম্ভাবনা’ দেখছে ট্রাম্প প্রশাসন। এই সফরের মূল উদ্দেশ্য হলো ইরানিদের বক্তব্য ও দাবি-দাওয়া সম্পর্কে বিস্তারিত জানা। প্রেস সেক্রেটারি লিভিট আশা প্রকাশ করেছেন যে, কুশনার ও উইটকফের এই পাকিস্তান সফর থেকে একটি ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে।

এদিকে, গত শুক্রবার থেকেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সরকারি সফরে ইসলামাবাদে অবস্থান করছেন। তিনি সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই জানিয়েছেন, আরাগচির এই সফর পাকিস্তান সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার জন্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসার পরিকল্পনা আপাতত ইরানের নেই।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে আলোচনার লক্ষ্যে ইসলামাবাদ যাচ্ছেন কুশনার ও উইটকফ

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের সাথে যুদ্ধবিরতি ও বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শুক্রবার এক ব্রিফিংয়ে এই সফরের কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে তারা ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন।

হোয়াইট হাউস জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের ক্ষেত্রে তৈরি হওয়া অচলাবস্থা থেকে উত্তরণের ‘কিছু সম্ভাবনা’ দেখছে ট্রাম্প প্রশাসন। এই সফরের মূল উদ্দেশ্য হলো ইরানিদের বক্তব্য ও দাবি-দাওয়া সম্পর্কে বিস্তারিত জানা। প্রেস সেক্রেটারি লিভিট আশা প্রকাশ করেছেন যে, কুশনার ও উইটকফের এই পাকিস্তান সফর থেকে একটি ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে।

এদিকে, গত শুক্রবার থেকেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সরকারি সফরে ইসলামাবাদে অবস্থান করছেন। তিনি সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই জানিয়েছেন, আরাগচির এই সফর পাকিস্তান সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার জন্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসার পরিকল্পনা আপাতত ইরানের নেই।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ