পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর নতুন এক হামলায় একটি নৌযানে থাকা অন্তত দুজন নিহত হয়েছেন। শনিবার আন্তর্জাতিক বার্তাসংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রশাসন দাবি করেছে, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে এই অভিযান চালানো হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছে।
মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার যে নৌযানটিতে হামলা চালানো হয়, সেটি একটি নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল এবং পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল। যদিও তারা কোনো নির্দিষ্ট সংগঠনের নাম বা নিহতদের পরিচয় প্রকাশ করেনি। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে। সাউদার্ন কমান্ডের পক্ষ থেকে ১৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে পানিতে থাকা একটি নৌযানে হামলার দৃশ্য দেখা গেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী এ ধরনের একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশনায় মাদক পরিবহনের অভিযোগে গত সেপ্টেম্বর থেকে পরিচালিত বিভিন্ন হামলায় এ পর্যন্ত ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন