ঢাকা নিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর যুবক নিহত

ছবি : সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুরাদের মরদেহ বর্তমানে সৌদি আরবের জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বড় ভাই, কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন জানিয়েছেন, ভাইয়ের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা বাংলাদেশ ও সৌদি সরকারসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করছেন। মুরাদের অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশে মুরাদের বৃদ্ধা মা, স্ত্রী এবং তিন সন্তান রয়েছে, যার মধ্যে ছোট ছেলেটির বয়স মাত্র ১০ মাস। সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, মরদেহ দ্রুত দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করতে তারা বর্তমানে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর যুবক নিহত

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুরাদের মরদেহ বর্তমানে সৌদি আরবের জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বড় ভাই, কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন জানিয়েছেন, ভাইয়ের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা বাংলাদেশ ও সৌদি সরকারসহ সংশ্লিষ্ট সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করছেন। মুরাদের অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশে মুরাদের বৃদ্ধা মা, স্ত্রী এবং তিন সন্তান রয়েছে, যার মধ্যে ছোট ছেলেটির বয়স মাত্র ১০ মাস। সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, মরদেহ দ্রুত দেশে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করতে তারা বর্তমানে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ