ঢাকা নিউজ

চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ইইউ’র

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর চুক্তি সম্পন্ন হলে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে শিথিল করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমেই একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এই প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, কোনো ধরনের বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল করতে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, চলমান আলোচনা থেকে যদি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মতো শক্তিশালী কোনো সমঝোতা না আসে, তবে বিশ্ব আরও বিপজ্জনক এক ইরানের মুখোমুখি হতে পারে। মূলত একটি টেকসই ও কার্যকর সমাধান নিশ্চিত করতেই ইইউ নেতারা এই আলোচনার ওপর জোর দিচ্ছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ইইউ’র

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর চুক্তি সম্পন্ন হলে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে শিথিল করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমেই একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এই প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, কোনো ধরনের বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল করতে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, চলমান আলোচনা থেকে যদি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মতো শক্তিশালী কোনো সমঝোতা না আসে, তবে বিশ্ব আরও বিপজ্জনক এক ইরানের মুখোমুখি হতে পারে। মূলত একটি টেকসই ও কার্যকর সমাধান নিশ্চিত করতেই ইইউ নেতারা এই আলোচনার ওপর জোর দিচ্ছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ