ঢাকা নিউজ

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থাগুলোর রেড অ্যালার্ট জারি

ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী দর্শক, খেলোয়াড় এবং সাংবাদিকদের জন্য উদ্বেগজনক এক সতর্কতা জারি করেছে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলো। বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং এনএএসিপিসহ বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে এই ‘রেড অ্যালার্ট’ প্রকাশ করে। তাদের দাবি, বিশ্বকাপ চলাকালে দেশটিতে আগত পর্যটকরা বর্ণবৈষম্য বা হয়রানির শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কঠোর অভিবাসন নীতির কারণে বিশেষ করে অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণকারীদের মোবাইল ফোন বা ল্যাপটপের মতো ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করা হতে পারে। এমনকি বর্ণগত প্রোফাইলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানো এবং অভিবাসন সংক্রান্ত কারণে আটকদের সাথে অমানবিক আচরণের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

বর্তমান প্রশাসনের কঠোর নীতি এবং সংখ্যালঘু ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের সুরক্ষা কমে যাওয়াকে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনগুলো ভ্রমণকারীদের সতর্ক থাকার এবং আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সাথে ফুটবল ভক্তদের মৌলিক অধিকার রক্ষায় ফিফাকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফিফা অবশ্য মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারছে না। তাদের দাবি, বিশ্বকাপকে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার যে প্রতিশ্রুতি আয়োজক দেশগুলো দিয়েছিল, বর্তমান বাস্তবতায় তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থাগুলোর রেড অ্যালার্ট জারি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী দর্শক, খেলোয়াড় এবং সাংবাদিকদের জন্য উদ্বেগজনক এক সতর্কতা জারি করেছে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলো। বৃহস্পতিবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং এনএএসিপিসহ বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে এই ‘রেড অ্যালার্ট’ প্রকাশ করে। তাদের দাবি, বিশ্বকাপ চলাকালে দেশটিতে আগত পর্যটকরা বর্ণবৈষম্য বা হয়রানির শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কঠোর অভিবাসন নীতির কারণে বিশেষ করে অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণকারীদের মোবাইল ফোন বা ল্যাপটপের মতো ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করা হতে পারে। এমনকি বর্ণগত প্রোফাইলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানো এবং অভিবাসন সংক্রান্ত কারণে আটকদের সাথে অমানবিক আচরণের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

বর্তমান প্রশাসনের কঠোর নীতি এবং সংখ্যালঘু ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের সুরক্ষা কমে যাওয়াকে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনগুলো ভ্রমণকারীদের সতর্ক থাকার এবং আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সাথে ফুটবল ভক্তদের মৌলিক অধিকার রক্ষায় ফিফাকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফিফা অবশ্য মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারছে না। তাদের দাবি, বিশ্বকাপকে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার যে প্রতিশ্রুতি আয়োজক দেশগুলো দিয়েছিল, বর্তমান বাস্তবতায় তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ