ঢাকা নিউজ

বেইজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেন বাংলাদেশি সফিউল আজম

ছবি : সংগৃহীত

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) আমন্ত্রণে চীনের বেইজিংয়ে তিন সপ্তাহব্যাপী একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছেন বাংলাদেশের সফিউল আজম। তিনি বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের কর্মকর্তা এবং এয়ার অপারেটর সার্টিফিকেশন সেলের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

গত ৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ‘গভর্নমেন্ট সেফটি ইন্সপেক্টর’ কোর্সে তিনি আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এই কোর্সে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পরিচালক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের মোট ১৬ জন অভিজ্ঞ পেশাজীবী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এভিয়েশন সেফটির গুরুত্বপূর্ণ ক্ষেত্র ‘এয়ার অপারেটর সার্টিফিকেশন’ বিষয়ে তার এই ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ গুরুত্ব বহন করছে।

আইসিএও আইজিএটির তথ্য অনুযায়ী, সফিউল আজম বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে এই বিষয়ে একমাত্র সার্টিফাইড ইনস্ট্রাক্টর। নিজের এই অর্জনকে তিনি বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারাকে তিনি একই সাথে সম্মান ও দায়িত্বের বিষয় বলে মনে করেন। ভবিষ্যতে দেশের মর্যাদা আরও উঁচুতে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বেইজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেন বাংলাদেশি সফিউল আজম

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) আমন্ত্রণে চীনের বেইজিংয়ে তিন সপ্তাহব্যাপী একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছেন বাংলাদেশের সফিউল আজম। তিনি বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের কর্মকর্তা এবং এয়ার অপারেটর সার্টিফিকেশন সেলের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

গত ৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ‘গভর্নমেন্ট সেফটি ইন্সপেক্টর’ কোর্সে তিনি আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এই কোর্সে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পরিচালক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের মোট ১৬ জন অভিজ্ঞ পেশাজীবী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এভিয়েশন সেফটির গুরুত্বপূর্ণ ক্ষেত্র ‘এয়ার অপারেটর সার্টিফিকেশন’ বিষয়ে তার এই ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ গুরুত্ব বহন করছে।

আইসিএও আইজিএটির তথ্য অনুযায়ী, সফিউল আজম বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে এই বিষয়ে একমাত্র সার্টিফাইড ইনস্ট্রাক্টর। নিজের এই অর্জনকে তিনি বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারাকে তিনি একই সাথে সম্মান ও দায়িত্বের বিষয় বলে মনে করেন। ভবিষ্যতে দেশের মর্যাদা আরও উঁচুতে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ