৩৪ হাজার টন জেট ফুয়েল বা বিমানের তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শিং তং ৭৯৯’। শনিবার বিকেলে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ এই বিশাল জাহাজটির ড্রাফট বা পানির নিচের গভীরতা বেশি থাকায় এটি সরাসরি বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারেনি।
বর্তমানে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে বড় জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, লাইটারিংয়ের মাধ্যমে কিছু জ্বালানি খালাসের পর জাহাজের ওজন ও গভীরতা কমে গেলে সেটিকে বন্দরের মূল জেটিতে নিয়ে আসা হবে।
এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে আরও একটি ট্যাংকার বন্দরে এসেছিল। এছাড়া শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার ‘প্রিভে অ্যাঞ্জেল’ বন্দরে ভিড়েছে।
একইভাবে গত শুক্রবার তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। ধারাবাহিকভাবে জ্বালানি তেলবাহী জাহাজ আসায় দেশের বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন