চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ইন্দাসারা ভিক্ষু (৪৮)। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষ করে পাঁচজন বৌদ্ধ ভিক্ষু মাইক্রোবাসে করে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীতমুখী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, তারা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় আরও অন্তত পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন