ইরানে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম দাঁড়িয়েছে ৪ দশমিক ১৮ ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় তেলের দাম ৪ ডলারের ঘর অতিক্রম করেছিল। এক বছর আগেও দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল মাত্র ৩ দশমিক ১৫ ডলার।
বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালিতে সৃষ্ট পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। সংঘাতের কারণে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা দৈনিক ১৪০টি থেকে কমে মাত্র ৮ থেকে ১০টিতে নেমে এসেছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে মার্কিন ভোক্তাদের ওপর।
তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জ্বালানির দামে ব্যাপক তারতম্য লক্ষ্য করা গেছে। টেক্সাসের মতো তেল উৎপাদনকারী রাজ্যগুলোতে প্রতি গ্যালন গ্যাসোলিন ৩ দশমিক ৭৮ ডলারে পাওয়া গেলেও ক্যালিফোর্নিয়ার মতো উৎপাদনহীন রাজ্যগুলোতে এই দাম ৫ দশমিক ৯৬ ডলার পর্যন্ত পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা ও নৌ-অবরোধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে পেট্রোল ও গ্যাসোলিনের বাজারে চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন