ঢাকা নিউজ

বুথফেরত জরিপ প্রভাবিত করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দুই দফা ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথফেরত জরিপকে প্রত্যাখ্যান করে কঠোর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বিজেপি অর্থ ব্যয় করে এবং চাপ সৃষ্টি করে সংবাদমাধ্যমগুলোকে দিয়ে এই জরিপ নিজেদের অনুকূলে দেখাতে বাধ্য করেছে। মমতা দাবি করেন, ২৯৪টি আসনের মধ্যে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি অর্থাৎ অন্তত ২২৬টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে।

মুখ্যমন্ত্রী জানান, তার কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে যে বিজেপি অফিস থেকে একটি নির্দিষ্ট সময়ে জরিপের ফলাফল নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তার মতে, ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াতে এবং তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দিতেই এই কৃত্রিম ফলাফল প্রচার করা হচ্ছে। অতীতেও ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে বুথফেরত জরিপের এমন পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি মানুষের রায়ের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

নির্বাচন চলাকালে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভাষ্য অনুযায়ী, নারী ও শিশুদের ওপর হামলা চালানো হয়েছে এবং বহু কর্মীকে এজেন্ট হিসেবে কাজ করতে বাধা দিয়ে গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে ভাটপাড়া, নোয়াপাড়া ও ভবানীপুরের মতো এলাকায় রাতভর তল্লাশি ও হয়রানির ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় সংস্থাসমূহকে ব্যবহার করে বাংলাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা থেকে বিজেপি সংবাদমাধ্যমকে ব্যবহার করে এই শেষ চেষ্টা চালাচ্ছে। সব বাধা ও রোদ উপেক্ষা করে ভোটাররা যেভাবে লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি একে কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে বাংলার মানুষের যোগ্য জবাব হিসেবে অভিহিত করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

বুথফেরত জরিপ প্রভাবিত করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ