র্যালি, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালন করেছে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (১ মে) সকাল ১০টায় করগাঁও বাস স্ট্যান্ডে অবস্থিত ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দ্বীন আল ইসলাম উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি মে দিবসকে শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানান, শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য দাবি আদায়ে তারা সবসময় পাশে থাকবেন। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমানও শ্রমিকদের সেবাকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে পুনরব্যক্ত করেন।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক দ্বীন আল ইসলাম উজ্জল শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে তাদের নিরন্তর সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি সরকারের প্রতি বিশেষভাবে আহ্বান জানান যেন মেহনতি শ্রমিকদের দুঃখ-কষ্ট লাঘবে এবং তাদের কল্যাণে আরও কার্যকর দৃষ্টি দেওয়া হয়।
বেলা পৌনে ১২টায় একটি সংক্ষিপ্ত র্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় এবং উপস্থিত শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। দীর্ঘদিনের দুর্দশা কাটিয়ে শ্রমিকরা তাদের শ্রমের সঠিক মূল্য পাবেন এবং সরকার মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শ্রমিক ও সচেতন মহল।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন