বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (৩ মে) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ শহীদ মিনার, জজকোর্ট সড়ক ও নোয়াখালী ম্যাটসের সম্মুখে প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকেরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইন্ডিপিন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাসের মঞ্জু, বার্তা সংস্থা ইউএনবি প্রতিনিধি ও নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবাউল হক মিঠু, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এনটিভি নোয়াখালী স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, মানবজমিন নোয়াখালী স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ ২৪ জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য সচিব ও এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসিম শুভ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য উপাদান। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাওলা সুজন, দেশ টিভির স্টাফ রিপোর্টার রিফাত মির্জা, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নুর রহমান, দৈনিক ভোরের আকাশ নোয়াখালী প্রতিনিধি ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুবুল হাসান চৌধুরী রাসেল, বায়ান্ন টিভি জেলা প্রতিনিধি মোঃ রেজওয়ান, ঢাকা নিউজ নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক রোমানা ইসলাম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য নুসরাত রুমু, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি আবু নাছের, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শায়েস্তানগরী প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন