ঢাকা নিউজ

চেক জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কারাগারে

ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার দুপুরে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া পৃথক দুটি চেক জালিয়াতি মামলায় আদালত রায় প্রদান করেছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ৫ লাখ টাকার একটি মামলায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি মামলায় ৩২ লাখ টাকা পরিশোধের নির্দেশসহ অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

শনিবার দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে দেবিদ্বার থানায় নিয়ে আসে। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে দুটি মামলাতেই তিনি সাজাপ্রাপ্ত হিসেবে গণ্য হচ্ছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

চেক জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কারাগারে

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

কুমিল্লার দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার দুপুরে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া পৃথক দুটি চেক জালিয়াতি মামলায় আদালত রায় প্রদান করেছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ৫ লাখ টাকার একটি মামলায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি মামলায় ৩২ লাখ টাকা পরিশোধের নির্দেশসহ অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

শনিবার দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে দেবিদ্বার থানায় নিয়ে আসে। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে দুটি মামলাতেই তিনি সাজাপ্রাপ্ত হিসেবে গণ্য হচ্ছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ