ঢাকা নিউজ

নগ্ন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, পুলিশের ফাঁদে আটক

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে এক প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আলামপুর গ্রামে পুলিশের পাতা একটি ফাঁদে পা দিয়ে তিনি হাতেনাতে ধরা পড়েন। আটক বিল্লাল ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

জানা গেছে, আলামপুর গ্রামের জনৈক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর হোয়াটসঅ্যাপ নাম্বারে অজ্ঞাত ব্যক্তিরা নগ্ন ভিডিও ও ছবি পাঠিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী নারী বিষয়টি পুলিশকে জানালে মহেশপুর থানা পুলিশ আসামিদের ধরতে বিশেষ কৌশল অবলম্বন করে।

ফাঁদের অংশ হিসেবে ওই নারী আসামিদের দাবিকৃত টাকা দিতে রাজি হন এবং নির্দিষ্ট স্থানে টাকার ব্যাগ রাখা হয়। শনিবার রাতে বিল্লাল হোসেন সেই টাকার ব্যাগ নিতে এলে সেখানে ওতপেতে থাকা পুলিশ ও এলাকাবাসী তাকে ধরে ফেলে। এই ঘটনায় বিল্লাল ছাড়াও শরিফুল ইসলাম বিদ্যুৎ নামে আরও একজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ব্ল্যাকমেইলের বিষয়টি জানার পরই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে আটক করেছে। মামলার অপর পলাতক আসামি বিদ্যুৎকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

নগ্ন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, পুলিশের ফাঁদে আটক

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে এক প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আলামপুর গ্রামে পুলিশের পাতা একটি ফাঁদে পা দিয়ে তিনি হাতেনাতে ধরা পড়েন। আটক বিল্লাল ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

জানা গেছে, আলামপুর গ্রামের জনৈক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর হোয়াটসঅ্যাপ নাম্বারে অজ্ঞাত ব্যক্তিরা নগ্ন ভিডিও ও ছবি পাঠিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী নারী বিষয়টি পুলিশকে জানালে মহেশপুর থানা পুলিশ আসামিদের ধরতে বিশেষ কৌশল অবলম্বন করে।

ফাঁদের অংশ হিসেবে ওই নারী আসামিদের দাবিকৃত টাকা দিতে রাজি হন এবং নির্দিষ্ট স্থানে টাকার ব্যাগ রাখা হয়। শনিবার রাতে বিল্লাল হোসেন সেই টাকার ব্যাগ নিতে এলে সেখানে ওতপেতে থাকা পুলিশ ও এলাকাবাসী তাকে ধরে ফেলে। এই ঘটনায় বিল্লাল ছাড়াও শরিফুল ইসলাম বিদ্যুৎ নামে আরও একজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ব্ল্যাকমেইলের বিষয়টি জানার পরই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে আটক করেছে। মামলার অপর পলাতক আসামি বিদ্যুৎকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ