ঢাকা নিউজ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকাতেই ৩২ জন নিহতের প্রমাণ

ছবি : সংগৃহীত

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার সকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এই হত্যাযজ্ঞের তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।

তদন্ত সংস্থা জানায়, ঘটনার সাথে পুলিশের সংশ্লিষ্ট সদস্য ছাড়াও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তি এবং আর্থিক সহায়তাকারীদের বিরুদ্ধেও তথ্য পাওয়া গেছে। এমনকি ছাত্রলীগ ও যুবলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এই তদন্তের আওতায় আনা হবে। গত এক থেকে দেড় বছর ধরে শহীদদের তথ্য সংগ্রহসহ এই ব্যাপক তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এই ঘটনায় তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে।

বর্তমানে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরসহ ২৫ জনের বেশি আসামি রয়েছেন। এছাড়া শামসুল হক টুকু ও ইমরান এইচ সরকারসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকাতেই ৩২ জন নিহতের প্রমাণ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ