ঢাকা নিউজ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকাতেই ৩২ জন নিহতের প্রমাণ

ছবি : সংগৃহীত

২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিটি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও অনুরূপ হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে এই মামলার তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

তদন্ত সংস্থা জানিয়েছে, এই ঘটনায় সে সময়কার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, পুলিশ সদস্য এবং যারা অর্থের জোগান দিয়েছিলেন, তাদেরও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজীর আহমেদসহ অনেকের নাম উঠে এসেছে। আগামী ৭ জুনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার দিন ধার্য রয়েছে।

বর্তমানে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাদের গত ৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের তালিকা এবং অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই শেষে দ্রুতই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য চার্জ গঠন করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকাতেই ৩২ জন নিহতের প্রমাণ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিটি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও অনুরূপ হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে এই মামলার তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

তদন্ত সংস্থা জানিয়েছে, এই ঘটনায় সে সময়কার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, পুলিশ সদস্য এবং যারা অর্থের জোগান দিয়েছিলেন, তাদেরও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজীর আহমেদসহ অনেকের নাম উঠে এসেছে। আগামী ৭ জুনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার দিন ধার্য রয়েছে।

বর্তমানে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তাদের গত ৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের তালিকা এবং অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই শেষে দ্রুতই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য চার্জ গঠন করা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ