ঢাকা নিউজ

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন চিত্রনায়িকা পরীমনি

ছবি : সংগৃহীত

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন। নীল ও সাদা বেলুনে সাজানো আবহে মেয়েকে কোলে নিয়ে কেক কাটার এসব ছবিতে মায়ের মমতায় সিক্ত হতে দেখা গেছে তাকে।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা ওই পোস্টে পরীমনি মেয়েকে 'ছোট্ট রঙিন প্রজাপতি' ও 'পুতুল' সম্বোধন করে ভালোবাসা প্রকাশ করেছেন। ছবিগুলো প্রকাশের পর থেকেই তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

বর্তমানে ব্যক্তিগত ও কাজের ব্যস্ততার মাঝেও ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই পরীমনির সংসার। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে দুই সন্তানকে একাই বড় করছেন এই অভিনেত্রী। সন্তানদের জন্য তার এই একনিষ্ঠ সময় ও মমতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন চিত্রনায়িকা পরীমনি

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন। নীল ও সাদা বেলুনে সাজানো আবহে মেয়েকে কোলে নিয়ে কেক কাটার এসব ছবিতে মায়ের মমতায় সিক্ত হতে দেখা গেছে তাকে।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা ওই পোস্টে পরীমনি মেয়েকে 'ছোট্ট রঙিন প্রজাপতি' ও 'পুতুল' সম্বোধন করে ভালোবাসা প্রকাশ করেছেন। ছবিগুলো প্রকাশের পর থেকেই তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

বর্তমানে ব্যক্তিগত ও কাজের ব্যস্ততার মাঝেও ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই পরীমনির সংসার। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে দুই সন্তানকে একাই বড় করছেন এই অভিনেত্রী। সন্তানদের জন্য তার এই একনিষ্ঠ সময় ও মমতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ