ঢাকা নিউজ

অর্থ অপচয় করে মেগা প্রকল্প করবে না সরকার: সেতুমন্ত্রী

ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

একই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বড় প্রকল্প নিয়ে দুর্নীতির নেতিবাচক ধারণা পরিবর্তনের ওপর জোর দেন। তিনি প্রতিটি কাজে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর উপজেলাকে সংযুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট নিরসনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

অর্থ অপচয় করে মেগা প্রকল্প করবে না সরকার: সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

একই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বড় প্রকল্প নিয়ে দুর্নীতির নেতিবাচক ধারণা পরিবর্তনের ওপর জোর দেন। তিনি প্রতিটি কাজে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর উপজেলাকে সংযুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট নিরসনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ