সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নীতিকে সরাসরি দায়ী করেছে ইরান। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের এক অজ্ঞাতনামা সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনায় কোনো প্রকার হামলা চালানোর পূর্বপরিকল্পনা ইরানের ছিল না। বরং হরমুজ প্রণালির মতো সংবেদনশীল জলপথে অবৈধভাবে জাহাজ চলাচলের সুযোগ তৈরি করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ওই কর্মকর্তা আরও দাবি করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকেই সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে। তেলসমৃদ্ধ এই গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক হস্তক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে তিনি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক প্রক্রিয়ায় শক্তি প্রয়োগের নীতি বন্ধ করার আহ্বান জানান।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন