ঢাকা নিউজ

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে সুপারভাইজার নিহত

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘শামীম’ নামের একটি যাত্রীবাহী বাস বোদা বাইপাস মোড়ে পৌঁছালে একজন যাত্রী বাসে ওঠার সংকেত দেন। চালক হঠাৎ ব্রেক করলে যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা সুপারভাইজার শান্ত ছিটকে নিচে পড়ে যান এবং একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে সুপারভাইজার নিহত

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকার বাসিন্দা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘শামীম’ নামের একটি যাত্রীবাহী বাস বোদা বাইপাস মোড়ে পৌঁছালে একজন যাত্রী বাসে ওঠার সংকেত দেন। চালক হঠাৎ ব্রেক করলে যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা সুপারভাইজার শান্ত ছিটকে নিচে পড়ে যান এবং একই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ