শ্রীলঙ্কায় ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দেশটির প্রভাবশালী এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। ৭১ বছর বয়সী এই ভিক্ষুর নাম পাল্লেগামা হেমারথানা, যাকে কলম্বোর একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের মতে, ধর্মীয় যাজকদের জড়িত থাকার ঘটনাগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ও হাই-প্রোফাইল মামলা।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে কলম্বো থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অনুরাধাপুরার একটি মন্দিরে এই অপরাধের ঘটনা ঘটে। গ্রেপ্তার হেমারথানা ওই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় অপরাধে সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগে ভুক্তভোগী শিশুটির মাকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তার হেমারথানা শ্রীলঙ্কার অত্যন্ত উচ্চপদস্থ একজন ধর্মীয় নেতা। তিনি সেই পবিত্র 'বোধিবৃক্ষ' বা অশ্বত্থ গাছের প্রধান রক্ষক ছিলেন, যেটির নিচে গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এ ছাড়া তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান আটটি পবিত্র মন্দিরেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে দ্রুতই আদালতে হাজির করা হবে। এর আগে শুক্রবার অনুরাধাপুরার একটি স্থানীয় আদালত এই প্রভাবশালী ভিক্ষুর ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বর্তমানে এই ঘটনাটি শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন