আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জন জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ১৪ মে ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আবেদনের এই সুযোগ উন্মুক্ত থাকবে আগামী ১৩ জুন বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেড অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
আবেদন ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ও শর্তাবলী প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন