শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুসহ বিভিন্ন জনপ্রিয় শিল্পীর গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব। সম্প্রতি তার গাওয়া কয়েকটি গানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অনেক শিক্ষার্থী তার গায়কির প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো শেয়ার করছেন। বিশেষ করে জেমসের ‘পাগলা হাওয়া’ গানটি অনেকের নজর কেড়েছে। তবে প্রশংসার পাশাপাশি ভিন্নধর্মী সুরে গান পরিবেশনের কারণে কেউ কেউ তাকে নিয়ে ট্রল ও সমালোচনায় মেতে উঠেছেন।
সমালোচনার জবাবে অধ্যাপক তাশরিক-ই-হাবিব জানান, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনে প্রশংসা ও সমালোচনা উভয়ই স্বাভাবিক। ট্রল করা ব্যক্তিরাও তার কনটেন্টের এনগেজমেন্ট বাড়াতে ভূমিকা রাখছেন বলে তিনি মনে করেন। তার মতে, নেতিবাচক প্রতিক্রিয়াও পরোক্ষভাবে তার ভিডিওর ভিউ এবং রিচ বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও জানান, ফেসবুকে তার গানের রিলগুলো হাজার হাজার ভিউ পাচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক ক্রিয়েটর ব্যাজ লাভ করেছেন। নতুন কাজে শুরুতে কিছুটা প্রতিবন্ধকতা থাকে উল্লেখ করে তিনি দর্শকদের সময় দেওয়ার আহ্বান জানান। সমালোচনায় হতাশ না হয়ে নিজের কাজের মান উন্নত করার প্রতিই বর্তমানে তিনি বেশি মনোযোগী।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন