দেশে আইনের সঠিক প্রয়োগের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১০ মে) ভোররাতে গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনার প্রেক্ষাপটে তিনি এই প্রতিক্রিয়া জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, অতি সম্প্রতি নওগাঁ, চট্টগ্রাম এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি প্রশ্ন তোলেন, এই ধরণের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলো কি কেবলই সামাজিক বিশৃঙ্খলা, নাকি বিচার বিভাগের ওপর মানুষের আস্থাহীনতার ফল?
ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবে সমর্থনযোগ্য নয়। তিনি মনে করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ যতক্ষণ পর্যন্ত জনগণের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হবে, ততক্ষণ দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
জামায়াত আমির আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিচারহীনতার যে রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে সদিচ্ছা এবং যথাযথ সরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি। কেবল কার্যকর উদ্যোগই এই ধরণের সামাজিক ও আইনি সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন