সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আগামী ১৭ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে বুধবার বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে গালফ নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্যমতে, ১৭ মে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গাণিতিক হিসাব বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, ১৮ মে সোমবার থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন হতে পারে।
তবে ঈদুল আজহার এই চূড়ান্ত তারিখটি সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। নির্ধারিত সময়ে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ পবিত্র ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন