ঢাকা নিউজ

ঈদযাত্রায় আজ মিলছে ২৫ মে’র ট্রেনের টিকিট

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনের কার্যক্রম চলছে। শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর ২৫ মে’র টিকিট বিক্রি শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর অগ্রিম টিকিট আজ দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ১৩ মে থেকে শুরু হওয়া এই অগ্রিম টিকিট বিক্রি চলবে টানা পাঁচ দিন। আগামী শনিবার ১৬ মে বিক্রি করা হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মে’র টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যাতায়াত সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

টিকিট ক্রয়ের ক্ষেত্রে রেলওয়ে কিছু বিশেষ নির্দেশনা প্রদান করেছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা এসব অগ্রিম টিকিট পরবর্তীতে ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকবে না বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

ঈদযাত্রায় আজ মিলছে ২৫ মে’র ট্রেনের টিকিট

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনের কার্যক্রম চলছে। শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর ২৫ মে’র টিকিট বিক্রি শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর অগ্রিম টিকিট আজ দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ১৩ মে থেকে শুরু হওয়া এই অগ্রিম টিকিট বিক্রি চলবে টানা পাঁচ দিন। আগামী শনিবার ১৬ মে বিক্রি করা হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মে’র টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যাতায়াত সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

টিকিট ক্রয়ের ক্ষেত্রে রেলওয়ে কিছু বিশেষ নির্দেশনা প্রদান করেছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা এসব অগ্রিম টিকিট পরবর্তীতে ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকবে না বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ