ঢাকা নিউজ

ট্রাম্পের ইরান যুদ্ধের তীব্র সমালোচনায় ডেমোক্র্যাট নেতারা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে তীব্র নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে দেশের বাজারে বিশেষ করে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য তারা সরাসরি ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন।

উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের একটি বড় অংশের সার রপ্তানি হয়ে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়, যা অঞ্চলটিতে উত্তেজনার কারণে বর্তমানে সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বাধা সৃষ্টি করছে। ডেমোক্র্যাট সিনেটর ট্যামি বাল্ডউইন এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানে ট্রাম্পের পছন্দের এই যুদ্ধ মার্কিন কৃষকদের জন্য সার ও গ্যাসের দাম আকাশচুম্বী করে তুলেছে।

একই সুর মিলিয়ে সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নার জানান, গ্যাসের দাম থেকে শুরু করে সাধারণ মানুষের বাসস্থান ব্যয়—সবকিছুতেই ট্রাম্পের এই যুদ্ধ মানুষের কাঙ্ক্ষিত জীবনযাপনকে আরও কঠিন করে তুলছে। এছাড়া ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি অভিযোগ করেছেন যে, ট্রাম্পের এই যুদ্ধের কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই এবং সাধারণ আমেরিকানদের ইতোমধ্যে এর খেসারত দিতে হচ্ছে বাড়তি জ্বালানি ব্যয়ের মাধ্যমে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধের তীব্র সমালোচনায় ডেমোক্র্যাট নেতারা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে তীব্র নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে দেশের বাজারে বিশেষ করে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য তারা সরাসরি ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন।

উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের একটি বড় অংশের সার রপ্তানি হয়ে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়, যা অঞ্চলটিতে উত্তেজনার কারণে বর্তমানে সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বাধা সৃষ্টি করছে। ডেমোক্র্যাট সিনেটর ট্যামি বাল্ডউইন এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানে ট্রাম্পের পছন্দের এই যুদ্ধ মার্কিন কৃষকদের জন্য সার ও গ্যাসের দাম আকাশচুম্বী করে তুলেছে।

একই সুর মিলিয়ে সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নার জানান, গ্যাসের দাম থেকে শুরু করে সাধারণ মানুষের বাসস্থান ব্যয়—সবকিছুতেই ট্রাম্পের এই যুদ্ধ মানুষের কাঙ্ক্ষিত জীবনযাপনকে আরও কঠিন করে তুলছে। এছাড়া ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি অভিযোগ করেছেন যে, ট্রাম্পের এই যুদ্ধের কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই এবং সাধারণ আমেরিকানদের ইতোমধ্যে এর খেসারত দিতে হচ্ছে বাড়তি জ্বালানি ব্যয়ের মাধ্যমে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ