ইরান এখনো কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথেই প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পোপ লিও চতুর্দশকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা পুনর্ব্যক্ত করেন।
শনিবার (১৬ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ (IRNA)-এর বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে হওয়া সামরিক আগ্রাসনের ঘটনায় পোপের ‘নৈতিক ও যৌক্তিক অবস্থানের’ জন্য তেহরানের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেজেশকিয়ান। বার্তায় তিনি স্পষ্ট উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ইরানের চালানো পাল্টা হামলাগুলো ছিল মূলত ‘বৈধ আত্মরক্ষার অংশ’। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ কর্মকাণ্ডের’ বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই বিধ্বংসী যুদ্ধের পর, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত সেই আলোচনায় কোনো স্থায়ী সমঝোতা না হওয়ায় পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন