খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলসংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী এবং লালন শাহ্ হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার দিলালপুরে এবং তার বাবার নাম মো. আব্দুস সামাদ।
ক্যাম্পাস ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকালে সায়েম তার দুই বন্ধু মো. সামিউল হোসাইন ও রূপায়ন সরকারের সঙ্গে খান জাহান আলী হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিন বন্ধু একসঙ্গে সাঁতার কেটে পুকুরের মাঝখানে যাওয়ার পর হঠাৎ সায়েম পানিতে ডুবে যান। পুকুরের গভীরতা প্রায় ২৫ ফুট হওয়ায় সাথে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে চেষ্টা করেও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পানির নিচে প্রায় ২০-৩০ মিনিট তল্লাশি চালানোর পর বিকাল ৫টা ১৫ মিনিটে ডুবুরি দল সায়েমকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সায়েমকে মৃত ঘোষণা করেন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন