ঢাকা নিউজ

তাঁতিবাজারে ভবনের কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

পুরান ঢাকার কোতোয়ালির তাঁতিবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার কক্ষ থেকে অপু সাহা (৩২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকাল ৩টার দিকে ৫৭/২ তাঁতিবাজার এলাকায় মৃত নাজিম উদ্দিনের মালিকানাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি আগের দিনই মারা গেছেন।

পুলিশ জানায়, নিহত অপু সাহার পিতার নাম অমৃত সাহা এবং তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি ওই ভবনের বাসিন্দা লতা রানী সরকার নামের এক নারীর বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. ফয়সাল আহমেদ জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত জব্দ করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি এবং ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬

তাঁতিবাজারে ভবনের কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

পুরান ঢাকার কোতোয়ালির তাঁতিবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার কক্ষ থেকে অপু সাহা (৩২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকাল ৩টার দিকে ৫৭/২ তাঁতিবাজার এলাকায় মৃত নাজিম উদ্দিনের মালিকানাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি আগের দিনই মারা গেছেন।

পুলিশ জানায়, নিহত অপু সাহার পিতার নাম অমৃত সাহা এবং তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিনি ওই ভবনের বাসিন্দা লতা রানী সরকার নামের এক নারীর বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. ফয়সাল আহমেদ জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত জব্দ করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি এবং ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ