দেশজুড়ে আলোচিত শিশু রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে শুধু আইন ভঙ্গ নয়, বরং মানবতার নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘কিছু অপরাধ শুধু আইন ভঙ্গ করে না, মানবতাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। একটি কন্যা শিশুর নির্মম বিদায় আজ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে!’ তিনি আরও বলেন, ‘যার বিচার শুধু আইনের নয়, গোটা মানবতার দাবি। ভবিষ্যতের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্মমতার দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি এখন সময়েরও দাবি।’ পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, ‘কেবলমাত্র আল্লাহর আইনই পারে এসব বর্বরতা নির্মূল করতে।’
আজহারীর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্মমতার ঘটনাগুলো সমাজে গভীর উদ্বেগ ও সাধারণ মানুষের মনে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সচেতন মহল মনে করছে, এ ধরনের জঘন্য বর্বরতা রুখতে শুধু আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়; বরং একই সঙ্গে সামাজিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করাও অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন