চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ভারতের কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভারত সফর। চার দিনের এই কূটনৈতিক সফরের প্রথম দিনেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সের্গিও গোর। এই সফরের মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফর করলেন।
কলকাতায় পৌঁছেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও তাঁর স্ত্রী জিনেট ডি রুবিও বিশ্বখ্যাত মানবতাবাদী মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তর পরিদর্শন করেন এবং সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন মার্কো রুবিও। এ ছাড়া আগামী মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও তিনি অংশ নেবেন এবং সফরের অংশ হিসেবে তাঁর আগ্রা ও জয়পুর পরিদর্শনের কথা রয়েছে। ভারত সফর নিয়ে রুবিও তাঁর এক বিবৃতিতে ভারতকে গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যকার যৌথ কাজের গুরুত্ব তুলে ধরেন।
বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি—দুজনই দ্বিপক্ষীয় সম্পর্কের গতি ধরে রাখতে অত্যন্ত আগ্রহী। চার দিনের এই সফরে মূলত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, এর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব, জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে সৃষ্ট উত্তেজনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন