বাংলাদেশ থেকে চলতি বছরের (২০২৬) পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতিমধ্যেই নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হজ বুলেটের তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে মোট ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
এদিকে, এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন; যাদের মধ্যে মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সবশেষ ২২ মে মক্কায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) নামের এক হজযাত্রী ইন্তেকাল করেছেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন