ঢাকা নিউজ

ভেনেজুয়েলার তেল থেকে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ উথলিয়েছে ট্রাম্প

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা থেকে প্রাপ্ত তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের সার্বিক ব্যয়ের তুলনায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক বক্তব্যে বিশ্বরাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে মার্কিন পদক্ষেপের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় তারা খারাপ করেননি এবং সেখান থেকে এত বেশি তেল নিয়েছেন যে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ এই হিসাবের চেয়ে আরও অনেক বেশি হতে পারে। এমন একটি সময়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বক্তব্যে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তুলে ধরেন। একই সাথে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে, ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্র বিশাল বড় ধরনের অর্থনৈতিক সুবিধা লাভ করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

ভেনেজুয়েলার তেল থেকে ইরান যুদ্ধের ২৫ গুণ খরচ উথলিয়েছে ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ভেনেজুয়েলা থেকে প্রাপ্ত তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের সার্বিক ব্যয়ের তুলনায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক বক্তব্যে বিশ্বরাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে মার্কিন পদক্ষেপের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় তারা খারাপ করেননি এবং সেখান থেকে এত বেশি তেল নিয়েছেন যে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ এই হিসাবের চেয়ে আরও অনেক বেশি হতে পারে। এমন একটি সময়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বক্তব্যে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তুলে ধরেন। একই সাথে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে, ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্র বিশাল বড় ধরনের অর্থনৈতিক সুবিধা লাভ করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ