ঢাকা নিউজ

কটিয়াদীতে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়।

প্রথম অভিযানে কটিয়াদী মডেল থানাধীন মুমুরদিয়া ইউপির বাঘবেড় সাকিনস্থ মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রুবেল (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি মৃত তোতামিয়া ও রানু আক্তারের ছেলে। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে কটিয়াদী থানাধীন কৈতরীপাড়া সাকিনস্থ গচিহাটা টু কৈতরীপাড়াগামী ইটের সলিং রাস্তায় অভিযান চালানো হয়। সেখানে মোঃ সুমন মিয়ার বাড়ীর সামনে থেকে আঃ হামিদের ছেলে মোঃ সুমন মিয়া (২৬)-কে আটক করা হয়। দেহ তল্লাশীকালে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট তিনি নিজ হাতে বাহির করিয়া দেওয়ায় তা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তারা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কটিয়াদী থেকে মাদক নির্মূলের জন্য তারা বদ্ধপরিকর এবং মাদক ব্যবসায়ীদের হয় এলাকা ছাড়তে হবে, না হয় ব্যবসা ছাড়তে হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬

কটিয়াদীতে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়।

প্রথম অভিযানে কটিয়াদী মডেল থানাধীন মুমুরদিয়া ইউপির বাঘবেড় সাকিনস্থ মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রুবেল (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি মৃত তোতামিয়া ও রানু আক্তারের ছেলে। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে কটিয়াদী থানাধীন কৈতরীপাড়া সাকিনস্থ গচিহাটা টু কৈতরীপাড়াগামী ইটের সলিং রাস্তায় অভিযান চালানো হয়। সেখানে মোঃ সুমন মিয়ার বাড়ীর সামনে থেকে আঃ হামিদের ছেলে মোঃ সুমন মিয়া (২৬)-কে আটক করা হয়। দেহ তল্লাশীকালে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট তিনি নিজ হাতে বাহির করিয়া দেওয়ায় তা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তারা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কটিয়াদী থেকে মাদক নির্মূলের জন্য তারা বদ্ধপরিকর এবং মাদক ব্যবসায়ীদের হয় এলাকা ছাড়তে হবে, না হয় ব্যবসা ছাড়তে হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ