ঢাকা নিউজ

উপজেলা হাসপাতাল আধুনিকায়ন ও ট্রমা সেন্টার চালুর দাবি ড. খন্দকার মারুফের

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন কুমিল্লার দাউদকান্দিতে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় দাউদকান্দির গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন এবং শহীদনগর ট্রমা সেন্টার দ্রুত চালু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে সমবেত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সোমবার (২৫ মে) বিকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং শহীদনগরে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ফুলেল শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।

হাসপাতাল দুটি পরিদর্শনকালে ড. খন্দকার মারুফ হোসেন স্বাস্থ্যমন্ত্রীকে জানান, বিগত বিএনপি সরকারের সময়ে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী (বর্তমানে সংসদ সদস্য) ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রচেষ্টায় ২০০৬ সালের ৮ অক্টোবর শহীদনগরে ট্রমা সেন্টারটি নির্মিত হয়েছিল এবং জনবলও নিয়োগ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই ট্রমা সেন্টারটি কার্যত বন্ধ করে দেয় এবং উদ্বোধনী নামফলকটিও খুলে ফেলে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এই ট্রমা সেন্টারটি গত ১৭ বছর ধরে দুর্ঘটনা কবলিত আহত রোগীদের কোনো কাজে আসেনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন ফোনে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাসপাতাল দুটির বিষয়ে গুরুত্বসহকারে কাজ করার আশ্বাস দেন। একই সাথে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত পুরোনো বিল্ডিং ভেঙে আধুনিক হাসপাতালে উন্নীত করার এবং শহীদনগর ট্রমা সেন্টারটি আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করে আগামী ৬ মাসের মধ্যে চালু করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, দাউদকান্দি থানার ওসি এম এ বারী এবং কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ইতোমধ্যে এই হাসপাতাল দুটি যথাক্রমে ১৫০ শয্যায় উন্নীত ও দ্রুত চালু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৃথক ডিও লেটার (আধা-সরকারি পত্র) পাঠিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

উপজেলা হাসপাতাল আধুনিকায়ন ও ট্রমা সেন্টার চালুর দাবি ড. খন্দকার মারুফের

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ